কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ‘শত্রুতার জেরে’ সবজি ও ফলের গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

গাজীপুরে ‘শত্রুতার জেরে’ সবজি ও ফলের গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
গাজীপুরে ‘শত্রুতার জেরে’ সবজি ও ফলের গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি এলাকায় গতকাল রাতে শামসুল আলম নামে এক ব্যক্তির বাগানের সবজি ও বিভিন্ন ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লাখখানেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৬ সেপ্টেস্বর) দুপুরে বাগান মালিক শামসুল আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী, পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাতৈলভিটি এলাকায় সামছুল আলম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে সবজি ও বিভিন্ন ফলের বাগান করে আসছেন। নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে বিক্রিও করছিলেন তারা। তবে গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই সবজি বাগানের সিম, লাউ, ধুন্দুল গাছসহ বিভিন্ন ধরনের সবজি গাছ কেটে ফেলে। আজ ভোরে পরিবারের লোকজন বাগানে গিয়ে এ দৃশ্য দেখতে পায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

সামছুল আলম জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আমার সব সবজি ও ফলের গাছ কেটে রেখে যায়। এতে আমার প্রায় লাখখানেক টাকার ক্ষতি হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা আমি বলতে পারব না।

আটাবহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম জানান, সকালে গিয়ে আমি ঘটনাস্থল দেখে এসেছি। যে কাজটা করেছে তা ঠিক করিনি। ব্যাপারটা আসলেই দুঃখজনক।

কালিয়াকৈর থানার এস আই মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ জানান, ‘একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১০

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১১

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১২

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১৩

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৪

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৭

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৮

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৯

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

২০
X