মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিহত স্কুলছাত্র রিয়াদ হোসেন। ছবি : কালবেলা
নিহত স্কুলছাত্র রিয়াদ হোসেন। ছবি : কালবেলা

নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলা কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদ হোসেন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম মনতলা এলাকার মো. খোকন মিয়ার ছেলে এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় খেলা কেন্দ্র করে রামপুর এলাকার তায়েব ও পরশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায় রিয়াদ। বুধবার বিকেলে মাদ্রাসা মাঠে রিয়াদের অবস্থান জানতে পেরে ফুটবল খেলার ঘটনাকে কেন্দ্র করে তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন রিয়াদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে তাকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা খোকন মিয়া জানান, আগের দিন ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন রিয়াদের ওপর হামলা চালায়। তারা উপর্যুপরি ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করে। যারা হত্যায় জড়িত আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বুকের ডান পাশ ও অন্যান্য স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X