ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র-মদসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজা গ্রেপ্তার

গ্রেপ্তার রাজা বাহাদুর। ছবি : কালবেলা
গ্রেপ্তার রাজা বাহাদুর। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে জামিরদিয়া ডুবালিয়া পাড়ায় বাহাদুরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজা বাহাদুর (২৮) উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে ও হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে সেনাবাহিনীর একটি দল জামিরদিয়া ডুবালিয়া পাড়ায় বাহাদুরের বাসায় অভিযান চালায়। তল্লাশিতে ১১৩ বোতল বিদেশি মদ, ৪টি দেশীয় অস্ত্র (রামদা) ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা রাকিব আহম্মেদ বলেন, বাহাদুর দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বাহাদুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া তার নামে পূর্ব থেকে একটি হত্যা মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১০

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১১

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১২

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৩

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৪

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৫

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৬

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৭

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৮

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৯

ছুরিকাঘাতে লাদেন নিহত

২০
X