রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাদের এখন কী হবে?’

বিক্ষোভ ও মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য স্থানীয়রা। ছবি : কালবেলা
বিক্ষোভ ও মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য স্থানীয়রা। ছবি : কালবেলা

রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে রূপলাল রবি দাস ও প্রদীপ লাল রবি দাসকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এ কর্মসূচি থেকে অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নিহত প্রদীপ লালের মেয়ে পলাশী রানী বলেন, ‘আমার বাবা যদি সন্ত্রাসী হতো, তাহলে পুলিশে দিল না কেন? বাবার কাছে সবসময় আইডি কার্ড থাকত। কেন তাকে হত্যা করা হলো? এখন আমাদের কী হবে?’

প্রদীপ লালের ছেলে আপন দাস বলেন, ‘আমার বাবা প্রতিবন্ধী। নিজেই চলতে পারে না। সে কীভাবে চুরি করবে? আমার বাবার একটাই ভ্যান। সেই ভ্যান নিয়ে দাদুর বাসায় গিয়েছিল। চোর অপবাদ দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।’

মানববন্ধনে কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশ কান্তি নাগ বলেন, ‘বর্বরভাবে ও অমানুষিক কায়দায় দুজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা বারবার বাঁচার আকুতি জানিয়ে তাদের পরিচয় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মব সন্ত্রাসীরা ক্ষান্ত না হয়ে তাদের পিটিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবির পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

রূপলাল রবি দাসের মেয়ে নূপুর দাসের বিয়ে নিয়ে মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে কথাবার্তা চলছিল। গত ১০ আগস্ট বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল। এ উদ্দেশ্যে আগের দিন মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে আত্মীয় রূপলাল রবি দাসের বাড়ির দিকে রওনা হন প্রদীপ লাল রবি দাস। কিন্তু প্রদীপ রাস্তা না চিনতে পারায় সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন।

কিছুক্ষণ পর রূপলাল সেখানে এলে তারা ভ্যানে চড়ে ঘনিরামপুর গ্রামের বাড়ির পথে রওনা দেন। কিন্তু রাত ৯টার দিকে তারা তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন ভ্যান চোর সন্দেহ করে তাদের আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই প্রদীপ লাল দাস এবং হাসপাতালে নেওয়ার পর রূপলাল দাস মারা যান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X