চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে আয়োজন করা হয় ‘মিউজিক পার্টি’। ছবি : কালবেলা
আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে আয়োজন করা হয় ‘মিউজিক পার্টি’। ছবি : কালবেলা

চাঁদপুরে ১৫ আগস্ট রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে আয়োজন করা হয়েছিল ‘মিউজিক পার্টি’র। জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু ছাত্র ও জনতা আয়োজিত ওই অনুষ্ঠানে ‘ব্যঙ্গ করে’ বাজানো হয় ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান। ওই গান শুনে ‘আওয়ামী লীগ ফিরে এসেছে’ ভেবে অতর্কিত হামলা করে আরেক দল লোক। এ সময় মিউজিক পার্টির জন্য আনা সরঞ্জাম ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি ও ১৫ আগস্ট কেন্দ্র করে শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের নিচতলায় মিউজিক পার্টির আয়োজন করে জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু ছাত্র ও জনতা। এতে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে’সহ বিভিন্ন গান বাজানো হয়। কিন্তু ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান শুনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ অবস্থান নিয়েছে’ ভেবে অতর্কিতে হামলা চালায় একদল লোক।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া ঘটনাস্থলে আসেন। একই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম এসে পুলিশের মাইক হাতে নিয়ে সবাইকে শান্ত করেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ভাঙচুর ও উত্তেজনার মধ্যে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম বলেন, ‘ঘটনার সময় কাছাকাছি চাঁদপুর ক্লাবে ছিলাম। তখন বৈষম্যবিরোধী ও বিএনপির পক্ষ থেকে ফোন করা হয়। আমি দৌড়ে গিয়ে দেখি চরম উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সবাইকে আওয়ামী লীগ অফিস ছেড়ে যাওয়ার নির্দেশ দিলে সবাই চলে যায়। সেখানে সময়মতো না গেলে ভয়াবহ অবস্থা তৈরি হতো।’

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া কালবেলাকে জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X