কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল : আজাদ

যশোরের কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী সমাবেশ। ছবি : কালবেলা
যশোরের কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিএনপির টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে গণতান্ত্রিকভাবে আন্দোলন-সংগ্রামের যত পথ ছিল, সব পথেই সক্রিয় ছিল বিএনপি। চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল।

রোববার (১৭ আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৌর এলাকার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ফ্যাসিবাদ আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। দেশের ভেতরে এবং দেশের বাইরে ফ্যাসিবাদ ও তার দোসররা যেভাবে কথা বলছে, যেভাবে চলাফেরা করছে- সেটা আমাদের মতো গণতন্ত্রকামীদের জন্য সতর্ক সংকেত। গত ১৫ বছরের ইতিহাস গুম, খুন ও লুণ্ঠনের ইতিহাস। আমাদের ভোটের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, জাতির ক্রান্তিকালে বরাবরই তরুণ সমাজ, যুব সমাজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জুলাই আন্দোলনেও তরুণ প্রজন্মের নেতৃত্বেই জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তরুণ প্রজন্মের কাঙ্ক্ষিত বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

আজাদ বলেন, আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আমাদের প্রধান কাজ হবে ৩১ দফার বাস্তবায়ন। এ ক্ষেত্রে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে। বিগত আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিএনপির টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরি সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের যত পথ ছিল, সব পথে সক্রিয় ছিল বিএনপি। চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল।

তিনি বলেন, গণতান্ত্রিকভাবে একটা অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই। অনেকে অনেক কথা বলছেন যে, নির্বাচন হবে না, দেরি হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তবুও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

আবুল হোসেন আজাদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে প্রথম অধিকার ছিল ভোটের অধিকার যেন ফিরে পায়। এখন সেই পরিবেশ নিশ্চিত হয়েছে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা ও অধিকারের জন্য। যদি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও ভালো নির্বাচন হওয়া দরকার।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে নারী সমাবেশে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ। এ সময় সদর ইউনিয়ন বিএনপির নেতারাসহ ইউনিয়নের শত শত নারী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X