মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন : এ্যানি

লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আজকে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে কেউ কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন। নির্বাচনমুখী ব্যবস্থাকে আরও বেশি দৃঢ়, জনগণের কাছে উৎসবমুখর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ।’

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরশহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘এ দেশে হাসিনার বিচারকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে। গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হলে জনগণের সরকার প্রয়োজন। সেই জনগণের সরকারের সঙ্গে আমার আপনার সম্পৃক্ততা, সমাজ ব্যবস্থা, মানবিক দিক, সামজিক দিকসহ সবকিছু মিলে রাজনীতিতে একটি সামাজিক পরিবেশ নিয়ে আসার জন্য এ দেশে একটি নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. শাহ আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন সিকদার ডালিম ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শাহ পরান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X