কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঘুমধুম সীমান্তে আরকান আর্মির ২ সহযোগী আটক

ঘুমধুম সীমান্তে আরকান আর্মির ২ সহযোগী আটক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে আরাকান আর্মির দুই সহযোগীকে আটক করেছে বিজিবি।

রোববার (১৮ আগস্ট) দুপুরে আটকের ঘটনা ঘটলেও মধ্যরাতে কক্সবাজারে বিজিবির ৩৪ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে মিয়ানমারের ডেকুবুনিয়া গ্রামের উছলা চাকমার ছেলে উলাই চাকমা (২৪) আরাকান আর্মির সহযোগী। অন্যজন তার সহযোগী বাংলাদেশের রাঙামাটি শহরের জ্ঞান রঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুরে তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তুমব্রু বিওপির সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সহযোগী।

তারা জিজ্ঞাসাবাদের এসব তথ্য দেওয়ার কথা জানানো হয় ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

আটকদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করার কথাও জানায় বিজিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X