চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিশু সন্তানেরও

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা ও শিশু সন্তান মারা গেছেন। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মা ও শিশু সন্তান হলেন- পৌর এলাকার বড়চক দৌলতপুর এলাকার মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩২) ও তার ছেলে মুজাহিদ হোসেন (১০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া বলেন, নিজ বাড়ির উঠানে‌ টানানো কাপড় শুকানো তারে কাপড় মেলতে গিয়ে বিদ্যুতায়িত হন মুর্শিদা। এ সময় মাকে বাঁচাতে গিয়ে ছেলে মুজাহিদ‌ও আহত হয়। পরিবারের অন্য সদস্যদের সহায়তায় স্থানীয়রা মা-ছেলেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X