মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৃত আশিকুল ইসলাম। ছবি : কালবেলা
মৃত আশিকুল ইসলাম। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর ও সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

মৃতরা হলো আশিকুল ইসলাম (৮) ও দেড় বছর বয়সী রাইফ চৌধুরী। আশিকুল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ীর জামাল উদ্দিনের ছেলে। আশিক স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

আর রাইফ উপজেলার সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামের আলী মিয়া চৌধুরী বাড়ির আনোয়ার জাহেদের ছেলে।

মৃত আশিকুল ইসলামের মামা সিরাজ উদ্দিন বলেন, ‘সোমবার দুপুরে প্রতিবেশী ২ জন ছেলের সঙ্গে খেলতে বের হয় আশিক। এ সময় খেলার ফাঁকে অসাবধানতাবশত পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

রাইফ চৌধুরীর নানা সরওয়ার চৌধুরী বলেন, ‘সোমবার দুপুরে খেলার ছলে ঘরের পাশে একটি পুকুরে পড়ে যায় আমার নাতি রাইফ চৌধুরী। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

একইদিন বিকেলে আশিকুল ইসলাম ও রাইফ চৌধুরীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

এই বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নম্বরে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১০

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১১

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১২

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৩

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৪

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৬

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৭

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৮

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৯

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

২০
X