বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

যে জায়গায় চলছে অর্ধদিবস হরতাল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুসহ তিন ব্যবসায়ীর নামে মামলা হয়েছে। এরই প্রতিবাদে বালিয়াকান্দি বাজার বণিক সমিতির ডাকা অর্ধদিবস হরতাল চলছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর থেকে হরতালে বালিয়াকান্দি থেকে সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। হরতালের নাশকতা এড়াতে উপজেলাজুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে, গত সোমবার (১৮ আগস্ট) বিকেলে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ীরা ও সর্বস্তরের জনগণের আয়োজনে বালিয়াকান্দিতে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে এ ঘোষণা দেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় বাজার কমিটির সভাপতি ওসমান গণি মানিক উপস্থিত ছিলেন।

হরতালের বিষয়ে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, হরতাল হলেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, বাজার ব্যবসায়ী সমিতির ডাকা অর্ধদিবস হরতালে নাশকতা এড়াতে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X