কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

কক্সবাজার সদর মডেল থানা। ছবি : সংগৃহীত
কক্সবাজার সদর মডেল থানা। ছবি : সংগৃহীত

কক্সবাজার সদর মডেল থানার ওসির স্বাক্ষর জাল করে বেতন-ভাতা বাবদ পুলিশের ১০ লাখ ১৫ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগে এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বুধবার (১৩ আগস্ট) মামলাটি দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় পূর্ণ তদন্ত করা হবে। আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২১ নভেম্বর থানায় যোগদান করা ওসি মো. ইলিয়াস খানের অধীনে কনস্টেবল জুয়েল আহমেদ রেজিস্টারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ২২টি চেকের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করেন। ২৪ মার্চ থেকে কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার পর ২৭ এপ্রিল জুয়েল আহমেদকে ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আটক করা হয়।

এরপর ২৯ এপ্রিল কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জুয়েল।

এ বিষয়ে ওসি মো. ইলিয়াস খান বলেন, আমার মনে হয় না, জুয়েল ছাড়া অন্য কেউ জড়িত আছে। তবে দুদকের তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে।

মামলার প্রাথমিক অভিযোগে বলা হয়েছে, কক্সবাজার সদর মডেল থানার একটি সংঘবদ্ধ চক্রও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X