কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

ডাকাতির পর স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে যান এলাকাবাসি। ছবি : কালবেলা
ডাকাতির পর স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে যান এলাকাবাসি। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় নিখিল কর্মকার (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতের হামলায় ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা আহত হলে পরে তারা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

নিখিল কর্মকার বলন, ৭ থেকে ৮ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। পরে অজ্ঞান হয়ে পড়লে আমার হাত-পা মশারি দিয়ে বেঁধে ২৫ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদল আমার স্ত্রী ও দুই সন্তানের ওপরও নির্যাতন চালিয়েছে।

মেয়ে নিঝুম কর্মকার বলেন, চিৎকার শুনে পাশের রুম থেকে বের হয়ে দেখি বাবার গলায় ছুরি ধরে রেখেছে। চিৎকার করলে আমাকে আঘাত করে বেঁধে ফেলে।

নীলগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. আবুল কালাম বলেন, এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছি। আইনশৃঙ্খলা বাহিনী সরেজমিনে পরিদর্শন করেছে। আমরা আশাবাদী দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হবে পুলিশ। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X