কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : কালবেলা
সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : কালবেলা

আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি বাহিনীর সাড়ে ছয় লাখ সদস্য নিরাপত্তার দায়িত্বে কাজ করবে। এজন্য নতুন এক লাখ ৮০ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি অ্যাকাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

আনসার ও ভিডিপি বাহিনীর উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, এ বাহিনীতে ভুয়াদের কোনো ঠাঁই হবে না। যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আনসার ও ভিডিপি মহাপরিচালক বলেন, আনসার বাহিনীকে শক্তিশালী করতে সকল সদস্যের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণে যারা টিকে থাকবে তারাই আনসার বাহিনীতে সেবা দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার ছাড়াও প্রশিক্ষণার্থী এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X