বাগেরহাট ফকিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সদরের এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন- উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই এলাকার শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে চুরির মালামাল উদ্ধার ও চোর শনাক্ত করার কাজে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহযোগিতা করে আসছিলেন। এ খবরে শুক্রবার (২২ আগস্ট) রাতে মাশরাফি ও জ্যাকিসহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারধর করে। এ সময় তার কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। শনিবার সকাল ১০টায় ফকিরহাট বাজারের পুরোনো গলিতে দেখতে পেয়ে মাশরাফি ও জ্যাকিকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় ব্যবসায়ী ও জনতা। পরে তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বাচ্চু শেখ নামে এক মাংস বিক্রেতা চাঁদাবাজির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে আটকদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ফকিরহাটে স্থানীয় নারী-পুরুষরা বিক্ষোভ মিছিল করেন।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার (২৪ আগস্ট) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X