লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আমড়া ভর্তা খেয়ে হাসপাতালে ৬ শিক্ষার্থী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাদ্রাসার ৬ শিক্ষার্থী। ছবি : কালবেলা
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাদ্রাসার ৬ শিক্ষার্থী। ছবি : কালবেলা

ভোলার লালমোহন উপজেলায় আমড়ার ভর্তা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাদ্রাসার ছয়জন শিক্ষার্থী।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন—নূর নাহার, মারিয়া, সুমাইয়া, শাহিনা, লামিয়া এবং জিন্নাত। সবাই ওই মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী।

মাদ্রাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার ১০ম শ্রেণির ছয়জন ছাত্রী দোকান থেকে আমড়ার ভর্তা খায়। এর কিছুক্ষণ পর তাদের বুকে ও পেটে জ্বালাপোড়া শুরু হয়। এরপর একে একে ওই ৬ ছাত্রীই জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই সব ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনাজ পারভীন বলেন, দুপুরের দিকে ছয়জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। আমি তাদের শ্বাস কষ্টে ভুগতে দেখেছি, তবে তাদের মাঝে ফুড পয়জনিংয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। ওই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X