বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

খেজুরের রস পানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মাদ্রাসা শিক্ষার্থী মাহিন বাবু। ছবি : কালবেলা
মাদ্রাসা শিক্ষার্থী মাহিন বাবু। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুর উপজেলায় খেঁজুরের কাঁচা রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যায়।

মাহিন বাবু শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ি গ্রামের মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে। সে স্থানীয় তালিমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাহিন বাবুর পিতা মাহমুদ ফুয়াদ হোসেন জানান, রোববার সকালে নিজ বাড়িতে খেঁজুরের কাঁচা রস পান করার কিছুক্ষণ পরই মাহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর সে পরপর দুবার বমি করে এবং দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

নিহতের দাদা এম রহমান মজনু জানান, অবস্থা খারাপ হলে প্রথমে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বগুড়া মেডিকেলে নেওয়ার পরও শিশুটির অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে এনায়েতপুরের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আনুমানিক ১০টার দিকে মাহিন বাবু মারা যায়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। শীত মৌসুমে কাঁচা খেঁজুরের রস পান নিয়ে সবাইকে নতুন করে সতর্ক হওয়া প্রয়োজন।

বগুড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শীতকালে খোলা অবস্থায় সংগ্রহ করা খেঁজুরের কাঁচা রস বিভিন্নভাবে দূষিত হতে পারে, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই বিশেষ করে শিশুদের কাঁচা খেঁজুরের রস পান করানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X