সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

শাহপরাণ (রহ.) মাজার। ছবি : কালবেলা
শাহপরাণ (রহ.) মাজার। ছবি : কালবেলা

সিলেটের শাহপরাণস্থ দরগাহ-ই-হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী পবিত্র ওরস শুরু হচ্ছে বৃহস্পতিবার। বার্ষিক পবিত্র ওরস উপলক্ষে প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ ও মাজার কর্তৃপক্ষ।

প্রথম দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে কোরআন খতম, জিকির-আজকারের মধ্যদিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। দ্বিতীয় দিন ভক্ত আশেকানদের মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

মধ্যরাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের খাদেম সাদিকুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে মাজারে দুই দিনব্যাপী ওরস শুরু হবে। ওরস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

ওরস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।

সভায় মাজারের পবিত্রতা রক্ষা, জিয়ারতের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং অইসলামিক কার্যক্রম প্রতিরোধে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাজার প্রাঙ্গণে কোনো ধরনের অইসলামিক কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়টি নিবিড়ভাবে মনিটর করার জন্য পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়। ওরসকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে সভায় জানানো হয়।

পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অশ্লীলতা বা অইসলামিক কোনো কার্যকলাপ না ঘটে- এ বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তদারকি কমিটির সদস্য। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। তারা সার্বক্ষণিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন।

তিনি আরও বলেন, কেউ যাতে কোনোভাবে পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাজার ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। ওরস সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতাও কামনা করেন পুলিশ কমিশনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১০

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১১

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১২

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৩

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৪

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৫

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৬

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৭

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৮

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৯

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

২০
X