কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৪৪ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

স্কুল ব্যাগে মিলল ৭ লাখ টাকার জালনোট, গ্রেপ্তার ১

বগুড়ায় জালনোটসহ যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা
বগুড়ায় জালনোটসহ যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম (৩৯)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বুধবার রাত আড়াইটার দিকে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি করে এক হাজার ৪০০ পিস ৫০০ টাকার মোট সাত লাখ টাকার জালনোট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল জালনোট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সত্যতা স্বীকার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। জালনোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতেও পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X