চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা এমন সরকার গঠন করতে চাই যার সবাই ভালো’

কুমিল্লায় এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা
কুমিল্লায় এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সব ভালো মানুষ। আপনারা জনগণ কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ। তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের ক্ষতি করেননি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে তার নেতাকর্মীরা দেড় লাখ কোটি টাকা বিদেশে পাচার করে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা ভোটের অধিকার জিতেছি। যে কোনোভাবে তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিশেষ অতিথির বক্তৃতা দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী (বীরবিক্রম)।

চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X