পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগের কোনো দোসর যেন কমিটিতে না আসে’

পাবনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন এসএম জিলানী। ছবি : কালবেলা
পাবনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন এসএম জিলানী। ছবি : কালবেলা

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, নতুন নতুন নেতাকর্মী আসছেন, তাদের স্বাগত জানাই। তবে যারা আমাদের কর্মী ছিল, ভয়ে আসতে পারেনি এখন আসছে, তাদের সামনের দিকে এগিয়ে দেবেন। কিন্তু আওয়ামী লীগের কোনো দোসরকে কমিটিতে আনা যাবে না।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পাবনায় স্বেচ্ছাসেবক দলের জেলা তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জিলানী বলেন, বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটি মহল-গোষ্ঠী নতুন করে বাংলাদেশে ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার করার লক্ষ্যে অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি। অধিকাংশই একাধিক মিথ্যা মামলায় আসামি হয়েছি, মানুষের এ ভোটের অধিকার ফিরিয়ে দিতে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা যখন জাতীয় নির্বাচনের সময় ঠিক করেছেন- ঠিক সেই সময় একটি মহল যারা বাংলাদেশে বেহেশতের টিকিট বিক্রি করেন তারা ষড়যন্ত্র শুরু করেছে। যে লক্ষ্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, সেই ভোটের অধিকার আবারও হরণ করার একটি অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কমল শেখ টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার সব উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X