কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ
নুরের ওপর হামলা

ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
মহাসড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে গাজীপুর চৌরাস্তায় ঢাকা-ময়মসিংহ মহাসড়কে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ওই বিক্ষোভ মিছিল করে। এ সময় সড়কের ওপর আগুন দিয়ে প্রতিবাদ জানান তারা।

প্রায় ২ ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুপাশের সড়কে যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়। এরপর কর্মসূচি সমাপ্তি করে গণঅধিকার পরিষদ। তবে শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫ টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন নেতাকর্মীরা।

এদিকে নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে নেওয়া হয় তাকে।

তথ্যটি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক গণমাধ্যমকে জানান, আহত নুরুল হক নুর ওসিসির এক নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না।

রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X