বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৬:২৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘মন্ত্রীদের চেয়ারটা নির্লজ্জদের জন্যই’ নুর ইস্যুতে আসিফ আকবর

আসিফ আকবর। ছবি : সংগৃহীত
আসিফ আকবর। ছবি : সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন, জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন।

এ ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শোবিজ অঙ্গনের তারকারাও। তাদেরই একজন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

শনিবার (৩০ আগস্ট) সকালে নিজের ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করে আসিফ লেখেন— ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’

যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবে মন্তব্যের ঘরে অনুরাগীদের অনেকে লিখেছেন, আসিফ মূলত সরকারপক্ষের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, নুরের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা ঝড় ওঠে। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র করেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেক নেটিজেন মনে করছেন, সেই প্রেক্ষিতেই ক্ষুব্ধ হয়ে এ স্ট্যাটাস দিয়েছেন আসিফ আকবর।

স্ট্যাটাসটি পোস্ট হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ৭ ঘণ্টায় পোস্টটিতে পড়েছে ১ লাখের বেশি রিয়েক্ট, আর মন্তব্য করেছেন প্রায় ৬ হাজার অনুসারী।

এদিকে নুরকে হাসপাতালে নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তার মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। নাক ফেটে গেছে এবং স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X