স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের যে ক্রিকেটারের সঙ্গে দেখা করতে চান তামিম

আজিজুল হাকিম তামিম । ‍ছবি : সংগৃহীত
আজিজুল হাকিম তামিম । ‍ছবি : সংগৃহীত

পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লম্বা এই সফরে খেলার পাশাপাশি ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখতে চান আজিজুল হাকিম তামিম। এছাড়া ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকসের সঙ্গেও দেখা করার ইচ্ছে পোষণ করেন তিনি।

ইংল্যান্ডে যাওয়ার আগে শনিবার বিকেলে বিসিবি একাডেমি ভবনে অফিসিয়াল ফটোসেশন অনুষ্ঠিত হয়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তামিম। সেখানেই নিজের স্বপ্নের কথা প্রকাশ করেন তিনি।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে লর্ডসে খেলা। আমরা যদি এভাবে খেলতে থাকি, ইনশাআল্লাহ একদিন সুযোগ আসবেই। ইংল্যান্ডে অনেক তারকা আছেন। অবশ্যই বেন স্টোকসের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।’

অনূর্ধ্ব-১৯ দলের কোচ মোহাম্মদ নাভিদ নওয়াজ ইংল্যান্ড সফরকে দেখছেন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেয়ার পরীক্ষা হিসেবে। তিনি বলেন, ‘কন্ডিশন অবশ্যই আলাদা হবে। আমরা চাই ছেলেরা শিখুক কীভাবে ভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে হয়। বিশ্বকাপের আগে এটা বড় প্রস্তুতি হিসেবে কাজ করবে।’

আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। ইংল্যান্ডের সঙ্গে খুব একটা সাদৃশ্য নেই ওই দুই দেশের কন্ডিশনের। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সফর থেকে অভিজ্ঞতা পাওয়ার আশা তামিমের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১০

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১১

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৬

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৭

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৮

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৯

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

২০
X