‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানা থেকে আটকরা। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানা থেকে আটকরা। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। শনিবার (৩০ আগস্ট) উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

‎আটকরা হলেন, বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের ফয়েজ আহমদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ফকিরঝুম এলাকার নুর আলমের ছেলে রোমান (২৫), উপজেলার জঙ্গল সলিমপুর ৪নং সমাজের মোহাম্মদ মোরশেদের ছেলে আশিক (৩৫), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে চার সন্ত্রাসীসহ ৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জার ২টি, মেগাফোন ১টি, প্যারাসুট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X