বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। ছবি : সংগৃহীত
সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। ছবি : সংগৃহীত

খুলনার পীর খানজাহান আলী (র.) সেতুর (রূপসা সেতু) ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি স্বেচ্ছায় সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়েছেন। র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানান।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

গত ১১ মে স্ত্রী ওয়াহিদুজ্জামান বুলুর স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। পৈত্রিক বাড়ি বিক্রি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ২৫ বছরের বৈবাহিক জীবনে তিনি ছিলেন নিঃসন্তান।

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা। সর্বশেষ সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ওয়ানের খুলনা ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন। এ ছাড়া দৈনিক জন্মভূমি ও দৈনিক প্রবাহ ছাড়াও বেশ কিছু গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X