কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রেকর্ডের কাছাকাছি স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে। মঙ্গলবার দুর্বল মার্কিন ডলার, ফেডারেল রিজার্ভকে ঘিরে নতুন নীতি প্রত্যাশা এবং চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়িয়েছে।

স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৪৮২.৭০ ডলারে দাঁড়ায়। লেনদেনের একপর্যায়ে দাম বেড়ে রেকর্ড ৪,৪৯৭.৫৫ ডলারে পৌঁছায়, যা ৪,৫০০ ডলারের সীমার খুব কাছাকাছি। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচার্সের দামও ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫১৪.৭০ ডলারে উন্নীত হয়।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ফেডের সম্ভাব্য অবস্থান, ডলারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়া, ভূরাজনৈতিক উত্তেজনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা, এই সবকিছুর সম্মিলিত প্রভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ প্রবল হয়ে উঠেছে।

এদিকে মার্কিন ডলার টানা দ্বিতীয় দিনের মতো দুর্বল হয়েছে এবং ২০১৭ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতনের পথে রয়েছে। দুর্বল ডলার সাধারণত ডলার-মূল্যমান ধাতুর দাম বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

ভূরাজনৈতিক অঙ্গনে উত্তেজনাও বাজারে প্রভাব ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত সব তেলবাহী ট্যাংকারের ওপর ‘অবরোধ’ জারির নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। এসব ঘোষণায় বৈশ্বিক অনিশ্চয়তা আরও বেড়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার চাহিদা জোরদার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X