কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

চরের জলবায়ু সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দিতে হবে

এনসিএর আয়োজনে ‘ক্লাইমেট চেইঞ্জ রেজিলিয়েন্স ইন চর এরিয়াস এলঙ দ্যা যমুনা রিভার বেসিন’ শীর্ষক কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা
এনসিএর আয়োজনে ‘ক্লাইমেট চেইঞ্জ রেজিলিয়েন্স ইন চর এরিয়াস এলঙ দ্যা যমুনা রিভার বেসিন’ শীর্ষক কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা

ভৌগলিক ও আর্থসামাজিক কারণে দেশের চরাঞ্চলে মানুষ বাকিদের তুলনায় পিছিয়ে রয়েছেন। জলবায়ু পরিবর্তনের বিশেষ ঝুঁকিতে থাকায় এই ব্যবধান আগামীতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই জাতীয় নীতি-পরিকল্পনায় চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেয়ার বিকল্প নেই।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল চর অ্যালায়েন্স (এনসিএ)-এর আয়োজনে ‘ক্লাইমেট চেইঞ্জ রেজিলিয়েন্স ইন চর এরিয়াস এলঙ দ্যা যমুনা রিভার বেসিন’ শীর্ষক কর্মশালায় এমন মতামত দেন অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সুইস রেডক্রসের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন যমুনা প্রকল্পের সহায়তায় এনসিএ- এই কর্মশলা আয়োজন করে। কর্মশালায় প্রেক্ষাপট উপস্থাপন করেন যমুনা প্রকল্পের পরিচালক মো. জসিম উদ্দীন কবির এবং উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। সঞ্চালনা করেন এনসিএ-এর সদস্য সচিব জাহিদ রহমান।

কর্মশালার আলোচনায় চরবাসীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা, জলবায়ুবান্ধব উন্নয়ন কর্মসূচির সাফল্য ও সম্ভাবনা, বিশেষ ঝুঁকিতে থাকা নাগরিকদের সামাজিক সেবার চাহিদা, এবং চরের সামষ্টিক অর্থনৈতিক সম্ভাবনার ওপর আলোকপাত করা হয়। এসব ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রয়োজনীয় নীতি উদ্যোগ এবং সেগুলো বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত দেন অংশগ্রহণকারীরা।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সুইস রেড ক্রসের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সঞ্জীব বিশ্বাস সঞ্জয়, বাংলাদেশ সেইফ অ্যাগ্রো ফুড এফোর্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক এবং চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X