সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরে দুদকের দায়েরকৃত মামলায় জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে (৪৬) কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

দুই বছর আগে গত ২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন ফরিদপুরের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান (বর্তমানে ঢাকায় কর্মরত) ও বোয়ালমারী উপজেলার সাবেক উপ-খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেন (বর্তমানে ঢাকায় কর্মরত)।

ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে জেলার কর্মরত জেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান ও বোয়ালমারী উপজেলার উপ-খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারিভাবে ক্রয়কৃত গম, চাল ও ধান আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২০২৩ সালের ১১ এপ্রিল এর সত্যতা পাওয়ায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্য মানের চাল, ধান ও গম আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করে দুদক। দীর্ঘ শুনানি শেষে রোববার (৩১ আগস্ট) খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান আদালতে জামিন প্রার্থনা করলে স্পেশাল জেলা জজ তাদের জামির নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ মামলার অপর আসামি সানোয়ার হোসেন পালাতক রয়েছেন বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশ মোতাবেক মামলার তদন্ত সম্পন্ন করে আদালতের চার্জশিট দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X