মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অপহরণ মামলায় টাকা নেওয়ার অভিযোগে আশুলিয়ার এসআই ক্লোজড

এসআই মাসুদ রানা। ছবি : কালবেলা
এসআই মাসুদ রানা। ছবি : কালবেলা

আশুলিয়ায় শিশু জোনায়েদ (০৫) অপহরণ ও হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান। বিকেলে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ ডায়েরির তদন্তের কথা বলে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা দাবি ও আদায় করেছিলেন এসআই মাসুদ রানা। টাকা নেওয়ার পরও তিনি তদন্তে কোনো অগ্রগতি আনতে পারেননি। এমনকি পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে বলতেন, ‘এ থানায় আরও ২০-২৫ জন নিখোঁজ আছে। তাদের কেউ এতটা বিরক্ত করে না, যতটা আপনারা করছেন।’

পুলিশি সহযোগিতা না পেয়ে হতাশ পরিবার র‍্যাবের দ্বারস্থ হয়। পরবর্তীতে নিখোঁজের ১৩ দিন পর র‍্যাব-৪ খুনি মোরসালীনকে গ্রেপ্তার করে এবং শিশুর হাড়গোড় জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করে।

এরই মধ্যে দায়িত্বে অবহেলা, টাকা দাবি ও আদায়ের অভিযোগে গত ৩০ আগস্ট কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এসআই মাসুদ রানাকে ক্লোজড করা হয়।

ওসি আব্দুল হান্নান জানান, এসআই মাসুদ রানা ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা অবস্থাতেই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X