শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

একই পরিবারের পাঁচজনসহ ৯ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান

যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর ৯ কর্মীর বিএনপিতে যোগদান। ছবি : সংগৃহীত
যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর ৯ কর্মীর বিএনপিতে যোগদান। ছবি : সংগৃহীত

যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন। যোগদানকারীরা বাগআঁচড়া ইউনিয়নের টেংরা ৮নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার সময় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীরা হলেন বাগআঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে জামায়াত ইসলামীর কর্মী ১. হাজি আনসার আলি ২. কাওছার আলি ৩. লিয়াকত আলি ৪. আবুজার আলী ৫. আবুহার আলী ৬. মৃত আব্দুল মাজেদ গাজি ছেলে আবু বক্কর ৭. মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান ৮. মজনুর ছেলে মুকুল হোসেন ও ৯. মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।

এ সময় যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতের কর্মী ছিলেন। এখন স্বেচ্ছায়-সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় তারা আগামীর পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।

এ বিষয়ে শার্শা উপজেলা আমির অধ্যাপক ফারুক হাসান বলেন, এ ৯ জন খাতা-কলমে তারা জামায়াতের কর্মী ছিলেন না। তবে তারা জামায়াতের সমর্থক ছিলেন। বাগাআঁচড়া গ্রামে নিজেদের মধ্যে কোন্দলের কারণে তারা বিএনপিতে যোগদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X