‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

‎মর্গে পড়ে আছে অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা-মেয়ে কাতরাচ্ছেন হাসপাতালে

নিহত মমতাজ বেগম। ছবি : সংগৃহীত
নিহত মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাজার শেষে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়িচাপায় মমতাজ বেগম (২৮) নামের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার সঙ্গে থাকা স্বামী ও শিশুসন্তান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। সে ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল।

এর আগে, বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে রাস্তা পার হতে গিয়ে কালুশাহ সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী এলাকার বাসিন্দা ও ফৌজদারহাটের একটি নার্সিং কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আহত মোহাম্মদ সাইফুল হক (৩০) ও তাদের শিশুসন্তান হুমায়রা সাইমা (৪) চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

‎হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে স্বামী ও মেয়েকে নিয়ে ফৌজদার হাটের ফকিরহাট কালুশাহ সেতু এলাকায় বাজার করতে যান মমতাজ বেগম। বাজার শেষে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ি তাদের চাপা দেয়। এতে চাকায় পৃষ্ট হয়ে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ২টার দিকে মমতাজ বেগমের মৃত্যু হয়।

‎নার্সিং কলেজের শিক্ষক সুরাইয়া বেগম জানান, হঠাৎ তার মৃত্যুতে নার্সিং কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শেকের ছায়া নেমে আসে। সে ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। কয়েক দিনের মধ্যেই সে তার সন্তান ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। এছাড়াও তার স্বামী ও মেয়ের শরীরে বিভিন্ন অংশে হাড় ভেঙে গেছে।

‎এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত মমতাজ বেগমের স্বামী ও মেয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X