সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

সিলেটের সালুটিকরে মাটির নিচ থেকে লুট ও চুরি হওয়ার দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার। ছবি : কালবেলা
সিলেটের সালুটিকরে মাটির নিচ থেকে লুট ও চুরি হওয়ার দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার। ছবি : কালবেলা

সিলেটের সালুটিকরে মাটির নিচ থেকে ভোলাগঞ্জের সাদাপাথরের লুট ও চুরি হওয়া দেড় লাখ ঘনফুট সাদাপাথর প্রাথমিকভাবে উদ্ধার করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট সদর উপজেলার সালুটিকরের ছালিয়া এলাকার একটি ক্রাশার মিলের মাটির নিচে গর্ত থেকে এসব সাদাপাথর উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে প্রাথমিকভাবে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ত্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল। পরে র‍্যাব অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রকৃত পাথরের মালিকদের খোঁজ বের করার চেষ্টা চালানো হচ্ছে।

র‍্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন প্রশাসন ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ কালবেলাকে বলেন, একটি ক্রাশার মিলের মাটির নিচে গর্ত থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। পাথরগুলো মাটির নিচ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছি আমরা। পাথরের মালিককে খুঁজতে আমরা অভিযান চালাচ্ছি।

র‍্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছি। পাথরগুলো মূলত তারা মাটির নিচে রেখে পরে ভেঙে পাচার করত। যারা এ পাথর পাচারের সঙ্গে জড়িত তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ টিম অভিযান পরিচালনা করে ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X