সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অভাবের সংসারে নিরাপত্তাকর্মীর চাকরি করেন ক্রিকেটার নাসুমের বাবা

বাবা আক্কাস আলীর সঙ্গে  জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ। ছবি : সংগৃহীত
বাবা আক্কাস আলীর সঙ্গে জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিন বোলার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। ছেলে নাসুমের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক ৮ হাজার টাকার বেতনে হাউজিং এস্টেটে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন।

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন নোটিজেনরা। হতবাক নাসুমের ভক্ত অনুরাগীরা।

নাসুমের বাবা আক্কাস আলী বলেন, বাবা হিসেবে আমার চাই শুধু নাসুম বড় কিছু হোক। অন্য কিছু আমার প্রয়োজন নেই।

স্থানীয় ও আত্মীয়দের কথায়, নাসুমের পরিবারের সঙ্গে সম্পর্ক প্রথমে ভালো থাকলেও তার বিয়ের পর পরিবর্তন এসেছে। যিনি রিকশা চালানো থেকে শুরু করে সবজি বিক্রি, রঙের কাজ করে নাসুমকে পড়ালেখা করিয়েছেন এবং জাতীয় দলের ক্রিকেটার বানিয়েছেন, তিনি এখন ছেলে থেকে দূরে।

নাসুমের চাচা লুবন মিয়া বলেন, আমাদের ভাতিজার প্রতি অনেক মায়া আছিল কিন্তু বিয়ের পর সে কেন এমন পরিবর্তন হয়েছে আমরা বুঝতে পারছি না।

জালাবাবাদ আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, ‘নাসুমের বাবা রিকশা চালানো থেকে শুরু করে বাড়িতে গিয়ে রঙের কাজ, সবজি বিক্রি করে তাকে পড়িয়েছেন, বাংলাদেশ দলের একজন খেলোয়াড় বানিয়েছেন। তার মা মারা যাওয়ার পর সে বাবার থেকে আলাদা হয়ে যায়। তবে কেন এমন হলো, সেটা কেউই বলতে পারব না।’

তবে নিজের বাবাকে মাসে মাসে টাকা দিয়ে দায়িত্ব পালন করছেন জানিয়ে বাংলাদেশ দলের জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ বলেন, আমিতো আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, পার্থক্য এটাই ওনি আমাদের সাথে থাকেন না। মাসে মাসে ওনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, যা আমি দিচ্ছি। যেহেতু ওনি ওনার কাজ করবে এবং নিজের মতো করে থাকবে সেখানে আমার তো কিছু করার নেই।

উল্লেখ্য, ২০২১ সালে ক্যারিয়ারের শুরুতে নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। সে সময় সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান হিসেবে প্রচারণা চালালেও নাসুম নিজেকে সিলেট জেলার বলে দাবি করেন এবং জেলা ক্রীড়া সংস্থার ওপর থাকা নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X