নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি : কালবেলা
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি : কালবেলা

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।

দুদক নরসিংদী-গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট একটি টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে না আসা, ঠিকমত ওষুধ সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অসঙ্গতি নিয়ে তথ্য সংগ্রহ করে দুদক।

অভিযানে দুদকের গাজীপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান নেতৃত্ব দেন। তিনি জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় না আসার একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও জানান, হাসপাতালে খাবার ঠিকমতো দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এখন থেকে তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। এগুলো যাচাই-বাছাই করে কমিশনে রিপোর্ট জমা দেওয়া হবে। পরে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দুদকের উপসহকারী পরিচালক প্রান্তিক শাহসহ অন্য সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X