ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার মহাসড়কের সঙ্গে রেললাইন অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় অবরোধ কর্মসূচির তৃতীয় দিন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
ফরিদপুরের ভাঙ্গায় অবরোধ কর্মসূচির তৃতীয় দিন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় লাগাতার অবরোধ কর্মসূচিতে তৃতীয় দিন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন কইডুবি রেল ক্রসিংয়ে গাছ ফেলে ব্যারিকেড দেন তারা।

এ ছাড়া সকাল থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা।

ভাঙ্গা জংশনের মাস্টার সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সকালে ১১টায় ভাঙ্গা জংশন ক্রস করার কথা ছিল। তার আগেই অবরোধ গড়ে তোলা হয়। ভাঙ্গা উপজেলার মহাসড়কের পাশাপাশি তৃতীয় দিন থেকে রেলপথও অবরোধ করা হয়।

এ বিষয়ে স্টেশন মাস্টার সাকিব হোসেন কালবেলাকে জানান, ভাঙ্গা উপজেলায় রেল ক্রসিংয়ে গাছ ফেলে আন্দোলনকারীরা অবরোধ করার খবরে আমরা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি মকসুদপুর ও নগরকান্দার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। যথাযথ কর্তৃপক্ষের গ্রিন সিগনাল না পাওয়ায় ট্রেনটি ছাড়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী রেলপথ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রেন ভাঙ্গা অতিক্রম করে।

তিনি জানান, বর্তমানে ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয়রা তাদের দাবি নিয়ে সড়কে অবস্থান করছেন। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১০

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১১

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১২

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৩

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৪

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৫

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৭

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৮

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৯

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

২০
X