কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : আমান

কেরানীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন আমান। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার ঘোষণার প্রেক্ষিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে আবদুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমান বলেন, দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম শেষে আজ বিএনপি আবার জনগণের দোরগোড়ায় ফিরে এসেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে ৬ বছর কারাবাস করেছেন, আমিও দীর্ঘ সংগ্রাম আর নির্যাতনের শিকার হয়েছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আমিও স্পষ্ট ভাষায় বলতে চাই— ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ ছিল এবং আছে। জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি, এবারও পারবে না।

এদিকে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঘাটারচর ফুটবল দল ও তালেপুর ফুটবল দলের মধ্যে এক প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। পরে রোমাঞ্চকর টাইব্রেকারে তালেপুর ফুটবল দল ৪-৩ গোলে ঘাটারচর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১১

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১২

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৩

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৪

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৫

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৬

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৭

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৯

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

২০
X