নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : দুলু

নাটোরে মতবিনিময় সভায় বক্তব্য দেন দুলু। ছবি : কালবেলা
নাটোরে মতবিনিময় সভায় বক্তব্য দেন দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২/১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কী হলো না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮টি হাজার গ্রাম বাংলার মানুষের রায় এক নয়। দেশের সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নিবার্চনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা হলেই সকলে দেখতে পাবে, দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

দুলু বলেন, গত ১৭ বছর বাংলাদেশে সবচেয়ে বেশি জেল-জুলুম, গুম ও হত্যা সন্ত্রাসের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ কীভাবে বিএনপির সব রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে আওয়ামী লীগ বাড়ি ছাড়া করেছে, তার দুই ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করেছে। দেশের মানুষ এসব ভুলে যায়নি। আওয়ামী লীগের সব জুলুম-নির্যাতন সহ্য করা দল বিএনপি আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় যাবে।

দুলু আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে নির্যাতিত, হত্যা-গুমের শিকার হওয়া বঞ্চিত কোনো নেতাকর্মী ও তার পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপির নাম দিয়ে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস করলে, ফ্যাসিস্টদের আশ্রয়-প্রশ্রয় দিলে কোনোভাবেই তা মানা হবে না।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। নির্বাচন আর বেশি দূরে নয়। দলের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে বিএনপির কথা তুলে ধরতে হবে। ধানের শীষে ভোট চাইতে হবে।

বিএনপি নেতা হাবিবুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম ও হাফিজুল ইসলাম হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল ও বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X