নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এক মিনিটের বাঁশিতেই’ বদলে যায় পুরো বাজারের চিত্র!

নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারের চিত্র। ছবি : কালবেলা
নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারের চিত্র। ছবি : কালবেলা

সন্ধ্যা ঘনিয়ে আসছে। ক্রেতার ভিড়ে সরগরম চাঁদপুর বাজার। হঠাৎ বাজারে ভেসে ওঠে বাঁশির শব্দ। আর এক মিনিটের এই বাঁশি বাজতেই বদলে যায় পুরো বাজারের চিত্র।

সরেজমিনে নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে এমন দৃশ্য দেখা যায়। প্রতিদিন দেখা যায় এক অনন্য চিত্র।

বাজার সূত্রে জানা যায়, নামাজের সময় হলে মুসলিম দোকানদারদের সঙ্গে হিন্দু দোকানদাররাও বন্ধ করে দেন তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান।

প্রতিদিন এভাবেই বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম (নুরু) বাজান সেই বাঁশি, যা নামাজের ডাকের আগাম বার্তা। এটি ধর্মীয় সম্প্রীতির একটি দারুণ উদাহরণ।

স্থানীয় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী, তরিকুল ইসলাম, খুরশেদ হোসেন জানান, নাটোরের নলডাঙ্গার হালতিবিলের এক কোণে খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে প্রতিদিনই বাঁশির শব্দ পাওয়া যায়, যা দীর্ঘ ২৮ বছর থেকে চলে আসছে।

খাজুরার চাঁদপুর বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম (নুরু) বলেন, এক মিনিটের বাঁশি শুধু নামাজের ডাক নয়, বরং মিলন ও সহাবস্থানের প্রতীক। চাঁদপুর বাজারের এ নিয়ম তাই হয়ে উঠেছে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করছেন স্থানীয় সচেতন মহল। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এ চর্চা সত্যিই প্রশংসনীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X