রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নিম্নমানের চাল বিতরণের ঘটনায় গুদাম সিলগালা

কুড়িগ্রামের রৌমারীতে চালের গুদামে অভিযান। ছবি : কালবেলা
কুড়িগ্রামের রৌমারীতে চালের গুদামে অভিযান। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে কার্ডধারী উপকারভোগীদের মাঝে নিম্নমানের চাল বিতরণের ঘটনায় দুটি গুদাম সিলগালা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদেশ সূত্রে জানা গেছে, উপজেলার খাদ্যবান্ধব ডিলার কর্তৃক সেপ্টেম্বর ২০২৫ মাসের চাল বিতরণ কর্মসূচিতে নিম্নমানের চাল বিতরণের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আগামী ৩ কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার শৌলমারী ইউনিয়নের ৩টি ডিলার পয়েন্টে অভিযান চালায়। এসময় নিম্নমানের চাল ডিলারের গুদামে দেখতে পায়।

সেখান থেকে আলামত সংগ্রহ করে এবং ডিলারদের তথ্যের ভিত্তিতে রৌমারী বাজারস্থ চাল ব্যবসায়ী ময়নাল হকের দুটি গুদামে অভিযান চালিয়ে গুদাম দুটি সিলগালা করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার কালবেলাকে বলেন, অভিযুক্ত চাল ব্যবসায়ীর গুদাম সিলগালা এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ঊধ্বর্তন কর্মকর্তাকে জানানো হবে।

প্রসঙ্গত, রৌমারী উপজেলায় ৪১ খাদ্যবান্ধব ডিলারের মাধ্যমে ৬টি ইউনিয়নের ২০,২০২ কার্ডধারীকে ৬০৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি উপকারভোগী কার্ডধারী পাবেন ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X