গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

এক মাসের ছুটি নিয়ে বছর ধরে বিদেশে শিক্ষিকা!

শিক্ষিকা শারমিন আক্তার লিজা। ছবি : সংগৃহীত
শিক্ষিকা শারমিন আক্তার লিজা। ছবি : সংগৃহীত

পটুয়াখালী গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার লিজা চিকিৎসার জন্য এক মাসের ছুটি নিয়ে বিদেশে গেছেন। তবে এক বছর ধরে তার কোনো খোঁজ নেই।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন আক্তার লিজা ৩০ দিনের ছুটি নিয়ে বিদেশে যান। সেই ছুটি শেষ হয়ে এক বছর পার হলেও তিনি এখনো বিদ্যালয়ে উপস্থিত হননি। তার চাকরি এখনো বহাল আছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ আরও অনেকে। একজন শিক্ষিকা কম থাকায় বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান অভিভাবক ও শিক্ষকরা।

বিদ্যালয়ের মোট ১৪১ জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ছয়জন। শিক্ষক স্বল্পতায় পাঠদানে হিমশিম খাচ্ছে বিদ্যালয়টি। তবে একজন সহকারী শিক্ষিকা না থাকায় তাদের আরও বিপাকে ফেলে দিয়েছে।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলেনা বেগম বলেন, লিজা এক মাসের ছুটি নিয়ে গেছেন। তবে এক বছর হয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ-খবর নেই। শুনেছি তিনি লন্ডনে আছেন। বিষয়টি আমি প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম জানান, তিনি ডিপিইও-কে জানিয়েছেন এবং এক বছর পার হওয়ার পর পুনরায় জানিয়েছেন। তিনি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, তা তিনি জানেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১০

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১১

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১২

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৩

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৪

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৫

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৬

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৭

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৮

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৯

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

২০
X