কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আসলাম শেখ। ছবি : কালবেলা
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আসলাম শেখ। ছবি : কালবেলা

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আসলাম শেখের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা ও সদস্যসচিব মাহমুদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিক্ষপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখকে আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় কোনো কার্যকলাপের সঙ্গে আসলাম শেখ অংশগ্রহণ না করতে এবং তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো বিষয়ে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা বলেন, কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখের বিরুদ্ধে বিশৃঙ্খল চলাফেরা, অসাংগঠনিক কার্যক্রম এবং দলীয় হাইকমান্ডের নির্দেশনা অমান্য করার অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X