মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ছাত্রদলের সাত নেতা বহিষ্কার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন জয়পুরহাট জেলা শাখার সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং জয়পুরহাট শহীদ জিয়া কলেজের সভাপতি রাকিবুল করিম রাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় ছাত্রদল সংসদের এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সব পর্যায়ের নেতা কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জয়পুরহাট ছাত্রদলের একটি সূত্র জানায়, গত ১৫ আগস্ট ছাত্রদলের জয়পুরহাট সরকারি কলেজ শাখার সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রদলের বিবদমান দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ উভয়পক্ষের ৭ আহত হয়। কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ৭ ছাত্র নেতাদের কেন্দ্রীয় কমিটিতে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছিল। এরই জের ধরে কেন্দ্রীয় কমিটি ওই ৭ জন ছাত্রদল নেতাকে বহিষ্কার করে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে মোবাইলে কল দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X