যশোর প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনে সন্তান প্রসব

নবজাতক ও প্রসূতিকে হাসপাতালেও নেওয়া হয়। ছবি : কালবেলা
নবজাতক ও প্রসূতিকে হাসপাতালেও নেওয়া হয়। ছবি : কালবেলা

রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রায় দুই ঘণ্টা কাটালেন এক প্রসূতি ও নবজাতক। তবে রেলওয়ে, ফায়ার সার্ভিস ও রেলযাত্রীদের সহযোগিতায় প্রাণ বেঁচেছে মা ও শিশুপুত্রের।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনে সন্তান জন্ম দেওয়া প্রসূতি রেশমা খাতুন (২৭) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মাদ রনির স্ত্রী এবং যশোর শংকরপুর টার্মিনাল এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে।

রেশমা খাতুন জানান, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান প্রসবের জন্য শুক্রবার মা মনোয়ারা খাতুনের সঙ্গে বাবার বাড়িতে যাচ্ছিলেন। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে তারা চুয়াডাঙ্গা থেকে ওঠেন। দর্শনা স্টেশন ছেড়ে আসার পর ঝাঁকুনিতে তার প্রসববেদনা শুরু হয়। একপর্যায়ে ট্রেনেই সন্তান প্রসব করেন।

তিনি জানান, ট্রেনে সন্তানের নাড়ি কাটার সুযোগ না থাকায় ওই অবস্থায় তাকে থাকতে হয়। আর প্রচুর রক্তক্ষরণের কারণে তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ট্রেনটি যশোর স্টেশনে আসলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দুপুর ১২টার দিকে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা অ্যাম্বুলেন্সে নিয়ে নবজাতক ও প্রসূতি মাকে নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে ভর্তির পর দ্রুত চিকিৎসা প্রদান করায় মা ও ছেলের জীবনশঙ্কা কাটে। কিন্তু এরই মধ্যে প্রায় দুই ঘণ্টা প্রসূতি ও নবজাতককে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাটাতে হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে নবজাতক শিশুর কডসহ (সন্তানের নাড়ি) রেশমা খাতুনকে ভর্তি করে লেবার ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার সন্তানের নাড়ি কেটে দেন।

যশোর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাবেয়া খাতুন জানান, রোগী ওয়ার্ডে আসার সঙ্গে সঙ্গে তাকে ব্যবস্থাপত্র দেওয়া হয়। পরে নবজাতক শিশু ও মায়ের যথাযথ চিকিৎসা ও পরিচর্যা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য প্রসূতি রেশমাকে দুই ব্যাগ রক্তও দেওয়া হয়েছে। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বাবার কষ্ট, হাজার মানুষের জীবনরক্ষার প্রেরণা  

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

১০

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

১১

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

১২

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

১৩

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

১৪

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

১৫

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

১৬

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

১৭

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

২০
X