কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভাঙন ঠেকাও, হাসারপাড় বাঁচাও’

মানববন্ধন ও সমাবেশে স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। ছবি : কালবেলা
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রাজারহাটে হাসারপাড় নালা খননে ভাঙন রক্ষা ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন মৌজার হাসারপাড় এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।

সমাবেশে উচ্চারিত হয় একটাই স্লোগান ‘ভাঙন ঠেকাও, হাসারপাড় বাঁচাও’।

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সহসভাপতি সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, সমাজকল্যাণ সম্পাদক সুজন মোহন্ত, সমাজকর্মী রবিউল ইসলাম বাদশা বক্সী, হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম, নজির হোসেন, শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।

সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, আজ থেকে ৫০ বছর আগে রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরী এলাকার ইটাকুরি বিলটি, পাঠান হাট, পুনকর, মল্লিক বেগ হয়ে উলিপুরের থেতরাই ইউনিয়ন সংলগ্ন তিস্তা নদীতে পতিত হয়। পরে তিস্তা নদীর অব্যাহত ভাঙনের ফলে বিলটি নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন মৌজার হাসারপাড় দিয়ে তিস্তা নদীতে পতিত হচ্ছে।

তিনি আরও বলেন, গত বছর অপরিকল্পিতভাবে বরেদ্র বহুমুখী প্রকল্প এ হাসারপাড় নালাটি খনন করে। এ সময় হাসারপাড় বিলের মধ্যে একটি স্লুইস গেট করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। বর্তমানে তিস্তা নদীর পানি হাসারপাড় নালায় প্রবেশ করায় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হাসারপাড় নালা খননে ভাঙন রক্ষা ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ কালবেলাকে বলেন, বিষয়টি কীভাবে সুরাহা করা যায় এ নিয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X