সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাদাপাথর এলাকায় প্রশাসনের জরুরি নির্দেশনা

অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান সাদাপাথর। ছবি : কালবেলা
অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান সাদাপাথর। ছবি : কালবেলা

সিলেটের ভোলাগঞ্জ ধলাই সেতুর নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত পর্যটকবাহী নৌকা ছাড়া আর অন্যকোনো ধরনের নৌকা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বালু ও পাথর লুট ঠেকাতে মাইকিং করে এই নির্দেশনা জারি করেছে প্রশাসন।

প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধু পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এ এলাকায় অন্যকোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোলাগঞ্জের ধলাই সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে বালু লুট হচ্ছিল। এ ছাড়া সাদাপাথর এলাকা থেকে পাথর লুটও করছিল দুর্বৃত্তরা। বালু ও পাথর লুট বন্ধে প্রশাসন এ নির্দেশনা জারি করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন কালবেলাকে বলেন, বালু ও পাথর লুট বন্ধ করতে পর্যটকবাহী নৌকা ছাড়া কোনো ধরনের নৌকা নদীতে চলবে না। নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জের ইউএনও মোহাম্মদ রবিন মিয়া কালবেলাকে বলেন, শুক্রবার থেকে বালু ও পাথর লুট বন্ধ করতে পর্যটকবাহী নৌকা ছাড়া আর কোনো ধরনের নৌকা ধলাই নদীতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ভোর রাতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছি। যারা বালু উত্তোলন কাজে জড়িত তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X