বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রাজিব আহসান

তুষারের কবর জিয়ারত করেন রাজিব আহসানসহ অন্য নেতাকর্মীরা। ছবি : কালবেলা
তুষারের কবর জিয়ারত করেন রাজিব আহসানসহ অন্য নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত আরিফিন তুষারের শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে তুষারের গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ভূঁইয়া বাড়িতে গিয়ে তার বাবা-মা এবং স্ত্রী-সন্তান, ভাইসহ পরিবারের সদস্যের খোঁজখবর নেন তিনি।

এ সময় রাজিব আহসান বলেন, আরিফিন তুষার একজন সৎ এবং সাহসী সাংবাদিক ছিলেন। অসময়ে তার চলে যাওয়া খুবই কষ্টের। এ সময় তিনি তুষারের পরিবারের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তুষারের মায়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।

এর আগে রাতে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত আরিফিন তুষারের কবর জিয়ারত করেন রাজিব আহসান। এ সময় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি জহির উদ্দিন তুহিন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজামসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডে কালবেলা ব্যুরো অফিসে শ্বাসকষ্ট এবং হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন কালবেলার ব্যুরো প্রধান আরিফিন তুষার। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X