বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আরিফিন তুষারের মৃত্যু সাংবাদিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি’

সাংবাদিক আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত। ছবি : কালবেলা
সাংবাদিক আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে দৈনিক কালবেলা পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সাংবাদিক আরিফিন তুষারের সহকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কালবেলার বরিশাল জেলা প্রতিনিধি খান রুবেল।

এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন- আরিফিন তুষারের বাবা আবুল হোসেন ভূঁইয়া, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর জামায়াতের আমির ও বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

আরও বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, এমএম আমজাদ হোসাইন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি এলবার্ট রিপন বল্লভ, স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি, বাংলা নিউজের স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, আরিফিন তুষার সদা হাস্যোজ্জ্বল ছিলেন। তার আচার-আচরণ খুবই ভালো ছিল। অনেক কম বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সবসময় আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

অপরদিকে সাংবাদিক আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া বলেন, আমার ছেলে আজ নেই। আমার বলার কোনো ভাষা নেই। আমার বাবার স্মৃতি কখনো ভুলতে পারব না। সবাই তাকে এত ভালোবাসেন, এতে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি শুধু বাবাই ছিলাম না, ওর একজন ভালো বন্ধু ছিলাম। তার ভুলত্রুটি থাকলে সবাই ক্ষমা করে দেবেন এবং ওর জন্য দোয়া করবেন।

শোক সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তুষারের সহধর্মিণী সানজিদা সাবিহা, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, জেলা ছাত্রদলের সহসভাপতি ও মজানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক লিমন সাহা কানু।

আরও উপস্থিত ছিলেন- বরিশাল প্রেস ক্লাবের সহসভাপতি জাকির হোসেন, নির্বাহী সদস্য মঈনুল ইসলাম সবুজ, পাঠাগার সম্পাদক কেএম নয়ন, সিনিয়র সাংবাদিক বেলায়েত বাবলু, বরিশাল ফটোসাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সাগরসহ কালবেলার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আলোচনা সভা শেষে সাংবাদিক আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X