সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষক নেই নারায়ণগঞ্জের ৩৭৩ সরকারি প্রাথমিক স্কুলে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৪৯নং বাড়ীমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৪৯নং বাড়ীমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। জেলার ৫৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৭৩টিতে নেই প্রধান শিক্ষক। এছাড়াও ৮৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক।

শিক্ষক সংকটে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে অভিভাবক মহলে দেখা দিয়েছে ক্ষোভ।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সদর উপজেলার ১২০টি স্কুলের মধ্যে ৪৯টি, বন্দর উপজেলার ৭৫টির মধ্যে ৪৪টি, সোনারগাঁ উপজেলার ১১৩টির মধ্যে ৬৩টি, আড়াইহাজার উপজেলার ১২৪টির মধ্যে ৯৬টি ও রূপগঞ্জ উপজেলার ১১৫টির মধ্যে ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ১১৯টি।

শিক্ষক সংকটে এসব স্কুলের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে প্রশাসনিক কাজ। শিক্ষকদের মধ্যে সৃষ্টি হচ্ছে সমন্বয়হীনতা। দ্রুত শিক্ষক সংকট সমাধান না হলে জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার চরম ক্ষতি হবে বলে আশঙ্কা করছে সচেতন সমাজ।

সোনারগাঁ উপজেলার ৪৯নং বাড়ীমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমদ বলেন, প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক থেকে শুরু করে একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সবকিছুতেই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম।

একই উপজেলার ৬৭নং ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ বলেন, একজন সহকারী শিক্ষক হিসেবে ক্লাস নেওয়া ও প্রধান শিক্ষকের দায়িত্ব একসঙ্গে পালন করা কষ্টকর। এতে কোনো কাজই ঠিকভাবে করা হচ্ছে না।

৬৬নং হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কাউসার আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। তবে প্রশাসনিক কোনো ক্ষমতা নেই। ফলে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দিচ্ছে।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় এ সংকট তৈরি হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে অবগত করেছি। খুব দ্রুত এসব শূন্য পদ পূরণের দাবি জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X