ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হাত না থাকায় জুটছে না এনআইডি

পা দিয়ে লিখে পরীক্ষা দেন জসিম। পুরোনো ছবি
পা দিয়ে লিখে পরীক্ষা দেন জসিম। পুরোনো ছবি

জন্ম থেকে দুই হাত না থাকায় আঙুলের ছাপ দিতে পারছেন না, তাই জসিম মাতুব্বরকে দেওয়া যাচ্ছে না জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। শুধু পা দিয়ে লিখে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। এইচএসসি পাস করে তিনি এখন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। কিন্তু জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় বিভিন্ন কাজ-কর্ম ও সরকারি-বেসরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

জানা গেছে, জন্ম থেকেই দুটি হাত নেই, পা দিয়েই চলছে লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম। নিয়মিত পড়াশোনার পাশাপাশি করছেন ব্যবসা। কখনো ফলের ব্যবসা আবার কখনো কাঁচামালের ব্যবসা।

পরিবার সূত্রে জানা গেছে, জসিম মাতুব্বর (২৬) ২০১৬ সালে একটি ভ্যানগাড়ি এবং ২০২২ সালে ৬০ হাজার পুরস্কার পান তৎকালীন জেলা প্রশাসকের কাছ থেকে। যা জসিমের জীবন চলার পথকে আরও বেগবান করে তোলে। হাত না থাকায় কোথাও না আটকালেও আটকে যায় নগরকান্দা নির্বাচন অফিসের কর্মকর্তাদের কাছে। বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র এবং নিজের জন্মনিবন্ধন থাকলেও দ্বারে দ্বারে ঘুরছেন জাতীয় পরিচয়পত্রের জন্য। কিন্তু হাত না থাকায় আঙুলের ছাপ দিতে পারছেন না জসিম।

জসিমের অভিযোগ, আমার দুটি হাত নেই, পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করেছি। এখন আমি সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। অনেক সময় কলেজের কাজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কাজে বা সেবা পেতে আমার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) দরকার হয়। আমি অনেকবার নির্বাচন কার্যালয়ে দরখাস্ত করেছি জাতীয় পরিচয়পত্রের জন্য। কিন্তু হাত নেই বলে আঙুলের ছাপ দিতে পারছি না। এই কারণে জাতীয় পরিচয়পত্র হচ্ছে না।

তিনি বলেন, ২০২৩ সাল থেকে নির্বাচন অফিসে ঘুরছি কিন্তু কোনো কাজই হয়নি। তারা আমাকে বলেছিল অনলাইনে আবেদন করতে, একাধিকবার আবেদনও জমা দিয়েছি কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এখন আর যাই না, হাল ছেড়ে দিয়েছি।

জানতে চাইলে নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর বলেন, আমি নতুন যোগদান করেছি। যেহেতু ছেলেটির শারীরিক প্রতিবন্ধকতা আছে, কাজেই তার এনআইডি কার্ডটি করে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কালবেলাকে বলেন, হাত না থাকা কলেজছাত্র জসীমউদ্দীনের সঙ্গে আমার কথা হয়েছে, সে শারীরিকভাবে অসুস্থ। সুস্থ হয়ে আমাদের অফিসে আসলেই সে এনআইডি কার্ড পেয়ে যাবে, আমরা তার এনআইডি কার্ডের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X